বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
এসএমপি’র সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া

এসএমপি’র সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রশিক্ষণকালীন যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ডিসেম্বর) এসএমপি পুলিশ লাইন্স মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান এবং সিলেট জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান।

https://newsmirror24.news/

এ সময় উপস্থিত ছিলেন Mentor ,Anti terrorism unit(ATA),US Embassy Mr Lionel Paul Benoit Jr সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

মহড়া শেষে পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিকে সিআরটি এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রম এবং বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে অবহিত করা হয়।

পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে উঠা সিআরটি এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সিলেট মেট্রোপলিটন এলাকা এবং প্রয়োজন মোতাবেক সিলেট বিভাগে কার্যক্রম পরিচালনা করবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo