বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
ভোলাগঞ্জে আবারও বাঙ্কারের নিরাপত্তায় আরএনবি

ভোলাগঞ্জে আবারও বাঙ্কারের নিরাপত্তায় আরএনবি

https://newsmirror24.news/

কোম্পানীগঞ্জ সংবাদদাতা
কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের (বাঙ্কার) নিরাপত্তায় আবারও দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে (আরএনবি)। বুধবার তাদেরকে পুনরায় বাঙ্কারের নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়। এর আগে ৫ আগষ্টের পর সেখানে আরএনবি সদস্যদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তখন বাঙ্কার থেকে প্রত্যাহার করা হয় আরএনবি সদস্যদের।

আরএনবি সদস্যদের প্রত্যাহার করার পর লুটপাট শুরু হয় বাঙ্কারে। সেখান থেকে প্রথমে রোপওয়ের গুরুত্বপূর্ণ মালামাল লোট করা হয়। ধীরে ধীরে শুরু হয় রেলওয়ের জমি খোঁড়ে পাথর লুটপাট। কিছুদিনের ভিতর পাল্টে যায় সেখানের চিত্র। শুরু হয় সবকিছু হরিলুট। ধ্বংস হতে থাকে সরকারি স্থাপনা ও জমি। কেটে নেওয়া হয় শতশত গাছ।

এদিন সকাল সাড়ে ১১টায় ভোলাগঞ্জ রোপওয়ে (বাঙ্কার)-এ যান ঢাকা ডিভিশনাল রেলওয়ের ম্যানেজার মোঃ মহিউদ্দিন আরিফ, আরএনবি চট্টগ্রাম চীফ কমান্ড্যান্ট মো. আসাবুল ইসলাম, চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান, কালাসাদেক কোম্পানি কমান্ডার প্রমুখ।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা আরএনবি সদস্যদের পুনঃ দায়িত্বের সত্যতা নিশ্চিত করে জানান, বাঙ্কারের নিরাপত্তায় তারা বুধবার থেকে মাঠে থাকবেন। এখন সেখানে থাকার কোন ব্যবস্থা না থাকায় ২/৩ দিন বাহির থেকে তারা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আমরা বাঙ্কারে তাদের থাকার ব্যবস্থা করে দিব।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo