সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার কফিন মিছিল

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার কফিন মিছিল

নিউজ মিরর ডেস্ক
গাজীপুরে হামলায় নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবুল কাশেমের নিহতের ঘটনায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশেমের জানাজা সম্পন্ন হয়। এরপর লাশের কফিন নিয়ে শাহবাগের দিকে মিছিল বের করা হয়।

মিছিলে শিক্ষার্থীরা আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ, করতে হবে, করতে হবে, হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই, আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন ইত্যাদি বলে স্লোগান দেন।

কাশেমের মৃত্যুর ঘটনায় এর আগে কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কর্মসূচি অনুযায়ী— সারা দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল করা হবে।

এর আগে, আজ বুধবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেম। মিছিলের আগে শহীদ মিনার প্রাঙ্গণে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

সেখানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে খুনি হাসিনার নির্দেশে জুলাই মাসে রাজপথে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। ফেয়ার ট্রায়াল হলে খুনি হাসিনার শাস্তি সহজেই নিশ্চিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আয়নাঘর প্রকাশ্যে এসে খুনি হাসিনার অপরাধ প্রমাণ হলো। আওয়ামী লীগকে ৬ মাসেও নিষিদ্ধ করতে না পারা আমাদের কালেক্টিভ ফেইলিউর।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo