সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সৃজনশীলতা ও কল্পনা বিকাশে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: সিলেট শিক্ষাবোর্ড সচিব

সৃজনশীলতা ও কল্পনা বিকাশে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: সিলেট শিক্ষাবোর্ড সচিব

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর বলেছেন, সৃজনশীলতা ও কল্পনা বিকাশে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা দেহকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক স্থিতিশীলতা ও মনোযোগ বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখে। তাই প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা করা প্রয়োজন। তিনি আরো বলেন, জাতির অগ্রযাত্রা নিশ্চিতে শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে। দেশপ্রেমকে ধারণ করে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তবেই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে সম্মানের আসনে পৌঁছবে।

তিনি সোমবার (১৭ ফেব্রুয়ারি) দি এইডেড হাই স্কুল, সিলেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলী।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো. দিদার চৌধুরী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদ্যালয় পরিদর্শক জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য পীর মোহাম্মদ আলী মিলন। স্কুলের সিনিয়র শিক্ষক স্বপন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া শিক্ষক দীপাল কুমার সিংহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের শিক্ষার্থী আফনানুল করিম চৌধুরী ও পবিত্র গীতা পাঠ করেন শুভ রায়। এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo