মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাসের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাসের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীরমুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাস আর নেই। বুধবার সকাল ৯.৫৯ মিনিটে নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর এ যোদ্ধা সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুর ২ টায় সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশানে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে তাঁর শেষকৃত্য সম্মন্ন হয়। সিলেট জেলা প্রশাসকের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির জাতীয় পতাকায় মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাসের মরদেহ ঢেকে দেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হকের নেতৃত্বে পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সম্মান প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, বীরমুক্তিযোদ্ধা নিরেন্দ্র চন্দ্র দাস, বীরমুক্তিযোদ্ধা জনি দাস, বীর মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র দাসসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও আত্মীয়-স্বজনসহ শহরের গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পেশায় শিক্ষক সুধীর চন্দ্র দাস ১৯৭১ সালের মহান মুক্তযেুদ্ধে ৫ নম্বর সেক্টরের বড়ছড়া সাব সেক্টরের কোম্পানি কমান্ডার ছিলেন। বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাস ভাটিবাংলায় অনেক অপারেশনের সফল নেতৃত্ব দেন। জীবনের নানান বন্ধুর পথ পেরিয়ে শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন ২০০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। তার একমাত্র সন্তান সুদীপ দাস অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। তিনি সাইবার ক্রাইম বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে তিনি ছুটি নিয়ে আমেরিকায় অবস্থান করছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে তিনি গত মঙ্গলবার রাতে বাংলাদেশে আসেন।

এদিকে বীরমুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর নিজ এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর গ্রামে। দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি শিক্ষকতা ও মানবসেবা করে তিনি ছিলেন সকলের অত্যন্ত প্রিয় ও সম্মানিত ব্যক্তিত্ব।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo