সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলা করা এখন সময়ের দাবি : মিফতাহ্ সিদ্দিকী

ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলা করা এখন সময়ের দাবি : মিফতাহ্ সিদ্দিকী

জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ‘দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ৩১ দফা বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলা করা এখন সময়ের দাবি।’

শনিবার দুপুরে মৌলভীবাজার জেলায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন জরুরি। এই দফাগুলো জনগণের কল্যাণে প্রণীত হয়েছে, যা সরকারকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ দারুণ কষ্টে দিনযাপন করছে। তাই অবিলম্বে সরকারকে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দেশের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সন্ত্রাস, মাদক ও দুর্নীতির ভয়াবহ চিত্র আজ দেশবাসী দেখছে। নিরাপত্তাহীনতা বাড়ছে, অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই সমস্যাগুলো সমাধান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র রক্ষার স্বার্থে দ্রুত একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দেশে ফ্যাসিবাদী শক্তি গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আমরা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় রাজপথে আছি এবং থাকব।’

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মুক্তাদির রাজুর সভাপতিত্ব্বে ও সদস্য সচিব আহমদ আহাদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, মতিন বক্স, স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ জেলা ও বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক ও যুবদলের নেতৃবৃন্দ।- প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo