শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানববন্ধন

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনেস্তা, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটের ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গত সোমবার (১০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি শাখোয়াত হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল হোসেন এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব খলিল সাফওয়ান, মশাহিদুল ইসলাম মাহী, সিলেট মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এস এম ফাহিম, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি বদরুল আলম চৌধুরী, সহ সভাপতি নওস্বাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি সালমান আহমদ, যুগ্ম সম্পাদক জাবির হাসান, সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান পাঠান, বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আব্দুল বাসির রনি, মাজেদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী নারীদের উপর যেভাবে সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা বেড়েছে তা আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার কারণে এসব সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে সরে যাক।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo