সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত

গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত

নিউজ মিরর ডেস্ক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংঘঠিত ‘গুমের’ ঘটনা তদন্তে যে কমিশন হয়েছে তার মেয়াদ আরও ৩ মাস বাড়িয়েছে সরকার। সোমবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সময় বাড়ানোর এ প্রজ্ঞাপন জারি করে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি ১৫ মার্চ থেকে কার্যকর ধরা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর ফলে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিশন প্রতিবেদন জমা দেয়ার জন্য ৩০ জুন পর্যন্ত সময় পাবেন।

পাঁচ সদস্যের এ কমিটির ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। এ নিয়ে দুই মেয়াদে সময় বাড়ানো হলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৭ অগাস্ট গঠিত এ কমিশন কাজ শুরু করে।

এর আগে গত বছরের ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে, কমিশনে গুমের ১ হাজার ৬০০ অভিযোগ জমা পড়েছে বলে উল্লেখ করা হয়েছিল। যার মধ্যে ব্যাবের বিরুদ্ধেই ছিল সবচেয়ে বেশি (১৭২টি) অভিযোগ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo