বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে দল

সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে দল

স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে সিলেট এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সিলেটের মাটিতে একটি টেস্ট খেলার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায় উইলিয়ামস-ক্রেইগ আরভিনরা।

এয়ারপোর্টে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে জিম্বাবুয়ে দলকে। বডি ল্যাংগুয়েজ আর চোখে মুখে জয়ের জন্য কতটা মরিয়া সেটা দেখে সহজেই আঁচ করা যায়।

এবার পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে খেলতে এসেছে সফরকারীরা। চোট কাটিয়ে জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরেছেন উইলিয়ামস। ছুটি কাটিয়ে বাংলাদেশে এসেছেন আরভিনও। অভিজ্ঞ দুই ক্রিকেটার আরভিন ও উইলিয়ামসের পাশাপাশি বাংলাদেশ সফরে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাকে।

তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির বদলে সুযোগ পেয়েছেন তিনি। সব মিলিয়ে ১৫ সদস্যের দল নিয়ে বাংলাদেশে দুই টেস্ট খেলতে এসেছে জিম্বাবুয়ে। লম্বা সময় পর বাংলাদেশে টেস্ট খেলতে এলো জিম্বাবুয়ে।

সবশেষ ২০২০ সালে বাংলাদেশে টেস্ট খেলেছিল তারা। যদিও সেবার ইনিংস ও ১০৬ রানে হেরেছিল সফরকারীরা।

আগামী ২০ এপ্রিল থেকে সিলেটে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামে ২৮ এপ্রিল থেকে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo