রবিবার, ৩১ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান এআরআরকে ইন্টারন্যাশনালের সিইও রাহিমা খানমের ঈদ শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাবিন রাজা চৌধুরী ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন সিলেট থেকে বিদেশে পাঠানোর নামে ৭ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্র সিলেটে যাত্রা শুরু করলো গীতা প্রচার পরিষদ প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফরিদপুর মেডিকেলে সফল সার্জারি করলেন ওসমানী মেডিকেলের চিকিৎসকরা বিসিবি’র কাউন্সিলর ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে জিডিএফ’র সংবর্ধনা প্রদান
ইতিহাসের সর্বোচ্চ দাম স্বর্ণের

ইতিহাসের সর্বোচ্চ দাম স্বর্ণের

নিউজ মিরর ডেস্ক 

টানা চার দফা বাড়ানোর পর কমেছিল দেশের বাজারে স্বর্ণের দাম। এরপরে স্বর্ণের দাম দুই দফা বেড়েছিল। সেখান থেকে নববর্ষে কমিয়ে আবারো বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম তিন হাজার ৩৩ টাকা বাড়িয়ে এক লাখ ৬৫ হাজার ২০৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার (১৬ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। স্বর্ণের নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। ২১ ক্যারেট এক লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে এক লাখ ১১ হাজার ৬৫৯ টাকা।

যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে বিশ্বের সোনার বাজারে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩০০ ডলারের মাইলফলক স্পর্শ করেছে। এটি বিশ্ব বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ রেকর্ড।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo