সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট নগরের ৫ সড়কে যান চলাচল নিয়ে এসএমপির গণবিজ্ঞপ্তি

সিলেট নগরের ৫ সড়কে যান চলাচল নিয়ে এসএমপির গণবিজ্ঞপ্তি

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটের এমসি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য তাফসিরুল কুরআন মাহফিলকে ঘিরে মহানগরের পাঁচটি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্রাপলিটন পুলিশ (এসএমপি)।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ কমিশনার মো. রেজাউল করিম স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে মহানগরের পাঁচটি সড়কে বাস, মিনিবাস, পিকআপ ও ট্রাকসহ সকল প্রকার ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তি বলা হয়েছে, সিলেট নগরীর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার জন্য মাহফিলের দিন সকাল ৮টা হতে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড় পয়েন্ট, টিলাগড় পয়েন্ট থেকে শাপলাবাগ আবাসিক এলাকার শেষ সীমা, টিলাগড় পয়েন্ট থেকে বালুচর-মদনীবাগ-গোপালটিলা, শাহী ঈদগাহ থেকে বালুচর-গোপালটিলা-টিলাগড় পয়েন্ট, মেজরটিলা পুরবী আবাসিক এলাকা থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত বাস, মিনিবাস, পিকআপ ও ট্রাকসহ সকল প্রকার ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শনিবার (১১ জানুয়ারি) তিনদিনব্যাপী এই মাহফিল প্রতিদিন বিকেল ৪টায় মাহফিল শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম এই মাহফিলে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীর বয়ান করার কথা রয়েছে। মাহফিলে কয়েক লাখ লোক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo