শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
কোম্পানীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টা : ৩ লাখ টাকায় ধামাচাপা

কোম্পানীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টা : ৩ লাখ টাকায় ধামাচাপা

https://newsmirror24.news/

কোম্পানীগঞ্জ সংবাদদাতা
সিলেটের কোম্পানীগঞ্জে রাতের আঁধারে ঘরের সামন থেকে এক কিশোরীকে তুলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। বিষয়টি ৩ লাখ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। পরে ভিকটিমের মা বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করেন কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ভিকটিম তার পরিবারের সাথে উপজেলার ভোলাগঞ্জ গ্রামের আইন উদ্দিনের কলোনিতে বসবাস করেন। ৩ জানুয়ারি রাত ১২টা বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে ২/৩ জন মিলে তাকে মুখ চেপে ধরে সেখান থেকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরে তারা রাত ২টায় ভোলাগঞ্জের একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এসময় ভিকটিম চিৎকার করলে তাকে মারধর করে তার পড়নে থাকা কাপড়চোপড় ছিড়ে ফেলে অভিযুক্তরা।

স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তরা ভিকটিমের পরিবারকে চাপ প্রয়োগ করতে থাকেন। এক পর্যায়ে তারা ৩ লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মেয়ের মা তাতে রাজি না হওয়ায় তারা আর বিষয়টি ধামাচাপা দিতে পারেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, আমরা অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করেছি। আসামিদের ধরতে আমাদের অভিযান চলছে। এছাড়া ভিকটিমের সাথে আমাদের তদন্তকারী কর্মকর্তা কথা বলেছেন। এ বিষয়ে আমাদের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo