মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মে দিবসে সিলেটে পর্যটকদের জন‍্য খোলা থাকবে হোটেল-রেস্টুরেন্ট

মে দিবসে সিলেটে পর্যটকদের জন‍্য খোলা থাকবে হোটেল-রেস্টুরেন্ট

নিউজ মিরর ডেস্ক
পর্যটকদের সুবিধার্থে আসন্ন মে দিবসে সিলেটের হোটেল ও রেস্টুরেন্ট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার (২৩ এপ্রিল) সকালে চেম্বার কনফারেন্স হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মুজিবুর রহমান মিন্টু। তিনি তার বক্তব‍্যে বলেন, “সিলেট একটি পর্যটন ও আধ্যাত্মিক নগরী। ছুটির দিনে পর্যটকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হোটেল-রেস্টুরেন্ট খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় অংশ নেয় সিলেটের রেস্টুরেন্ট মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন, মে দিবসে হোটেল-রেস্টুরেন্ট খোলা থাকবে। তবে যেসব শ্রমিক ছুটি নিতে চান, তারা পূর্ণ বেতনসহ ছুটি পাবেন। অন্যদিকে যারা স্বেচ্ছায় কাজ করবেন, তারা একদিনের অতিরিক্ত বোনাস পাবেন।

এছাড়া সভায় সিদ্ধান্ত হয়, শ্রমিক সংগঠনগুলো নিশ্চিত করবে যেন কোথাও কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা না ঘটে এবং মালিকপক্ষ ছুটির আবেদনকারী শ্রমিকদের যথাযথভাবে ছুটি ও বোনাস নিশ্চিত করবে।

সভায় বক্তব্য দেন চেম্বারের সহ-সভাপতি মো. আব্দুস সামাদ, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, ওসি মো. জিয়াউল হক, রেস্টুরেন্ট মালিক ও শ্রমিক নেতৃবৃন্দসহ অনেকেই।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo