বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
দিরাইয়ে বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে সুলফি দিয়ে খুন

দিরাইয়ে বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে সুলফি দিয়ে খুন

দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক প্রান্ত দাস (২০) বাউসী গ্রামের মৃত সেবক দাসের ছেলে।

নিহতের স্বজন ও দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পাশাপাশি খলায় ধান শুকানো শেষে বস্তাবন্দি করছিলেন নিহত যুবকের ভাই পলাশ দাস ও প্রতিবেশী চান মিয়ার ছেলে শাকিল। ধান উঠানো নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় শাকিল পলাশ দাসকে হুমকি দিয়ে দৌড়ে বাড়ির দিকে যায়। সুলফি হাতে ফিরে এসে পলাশ দাসকে সেখানে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাসকে সুলফি দিয়ে আঘাত করে উত্তেজিত যুবক শাকিল। বুকের বামপাশে সুলফি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় প্রান্ত দাস।

স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী তালুকদার প্রান্ত দাসকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo