মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
কানাইঘাটে তোলপাড় : চাঁদাবাজির অভিযোগে আটক কনস্টেবল প্রত্যাহার

কানাইঘাটে তোলপাড় : চাঁদাবাজির অভিযোগে আটক কনস্টেবল প্রত্যাহার

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাটে বির্তকিত নারায়ন নামক এক কনস্টেবলকে প্রত্যহার করা হয়েছে। তার বিরুদ্ধে কানাইঘাটে পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। শনিবার কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোভাছড়া নদীর পারে পুলিশ পরিচয়ে চাঁদাবাজীকালে তাঁকে আটক করে স্থানীয় জনতা। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে সিলেট জেলা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন তাঁকে ‘প্রাশাসিক’ কারণে কানাইঘাট থেকে প্রত্যাহার করে শনিবার রাতেই সিলেট জেলা পুুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, আটক পুলিশকে স্থানীয় জনতা প্রথমে ‘ভুয়া পুলিশ’ সদস্য মনে করলেও পরে ওই ব্যক্তি কানাইঘাট থানার কনস্টেবল পদে কাজ করছেন বলে নিশ্চিত হন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একদল লোক নদীর পাড় থেকে চাঁদাবাজীর অভিযোগে পুলিশ জ্যাকেট পরা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন। এসময় তাঁর দুই পকেট থেকে কয়েকবারে বেশ কিছু টাকা বের করেছেন তাঁরা। প্রতি নৌকায় কত টাকা করে নেওয়া হয়েছে, এমনটি জানতে চাওয়া হচ্ছে ওই ব্যক্তির কাছ থেকে। একপর্যায়ে প্যান্টের পেছনের পকেট থেকে মানিব্যাগ বের করে আনা হয়। এ সময় কনস্টেবল নারায়ণের মানিব্যাগ থেকে র‌্যাবের পোশাক পরিহিত দুটি ছবি পাওয়া যায়।

এদিকে আটকের পর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ সদস্য নারায়ণকে কানাইঘাট থানায় নিয়ে যাওয়া হয়। তবে এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়ালের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেন নি।

এ বিষয়ে সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) সম্রাট তালুকদার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দৃষ্টিগোচর হয়েছে। কনস্টেবল নায়ারণকে প্রাশসিক কারণে কানাইঘাট থানা থেকে প্রত্যাহার করে সিলেট পুলিশলাইনসে সংযুক্ত করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo