সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে লন্ডনী নারীর কাবিন জালিয়াতি : বিমানবন্দরে স্বামী-দেবর গ্রেফতার

সিলেটে লন্ডনী নারীর কাবিন জালিয়াতি : বিমানবন্দরে স্বামী-দেবর গ্রেফতার

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জালিয়াতি ও প্রতারণা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে শাহপরাণ (র:) থানা পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯ টার দিকে ওসমানী বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার পথে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তকবাজখানি গ্রামের আব্দুশ শহীদ খানের ছেলে মো. আব্দুল গফফার খান লিটন (৫০) ও তার ছোট ভাই মিলন খান (৪৫)। তাদের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ (র.) থানায় কাবিন জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা রয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আব্দুল গফফার খান লিটনের সাথে মামলার বাদী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বড়ফেচী গ্রামের মৃত হুছমত মিয়ার ছেলে ও বর্তমানে সিলেট নগরের শাহপরান থানাধীন দক্ষিণ বালুচর এলাকার বাসিন্দা ওয়ারিছ মিয়ার বোনের বিয়ে হয়েছিলো ২০১১ সালে। বিয়ের পর বাদীর বোন আব্দুল গফফার খান লিটনকে লন্ডনে নিয়ে যান। লন্ডন যাওয়ার পর তার আর্থিক স্বচ্ছলতা ফিরে আসে। কিছুদিন ভালো ভাবে সংসার চললেও দুই সন্তান হওয়ার পর শয়তানী প্ররোচনায় লিটন বাদীর বোনকে ফুসলিয়ে টাকা-পয়সা নিয়ে নেয়। এরপর বছর খানেক আগে দেশে এসে আরেকটি বিয়ের পায়তারা করে। তার বোন বিষয়টি বুঝতে পেরে তাকে বিয়ে করতে বাধা দেয়। এনিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হয়। এরপর বিভিন্ন সময়ে মুরব্বিয়ানদের নিয়ে একাধিক বৈঠক বসলেও তার কোন সুরাহা হয়নি। উল্টো কাবিনের টাকা না দেয়ার জন্য কাবিন জালিয়াতির আশ্রয় নেয় লিটন।

এ বিষয়ে গত ১ম জানুয়ারি এসএমপির শাহপরাণ (র.) থানায় একটি জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করেন ওয়ারিছ মিয়া। এ মামলা থেকে বাঁচতে শুক্রবার লুকিয়ে যুক্তরাজ্যে পাড়ি দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন মো. আব্দুল গফফার খান লিটন (৫০) ও তার ছোট ভাই মিলন খান (৪৫)।

শাহপরাণ (র.) থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo