শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
সিলেটের জেলা প্রশাসককে কারণ দর্শানোর নোটিশ

সিলেটের জেলা প্রশাসককে কারণ দর্শানোর নোটিশ

নিউজ মিরর ডেস্ক
নগরীর ইসলাপুরস্থ জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির দায়িত্ব বহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত। গত ২৪ এপ্রিল সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক এই আদেশ প্রদান করেন। আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসককে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, পদাধিকার বলে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি হচ্ছেন সিলেটের জেলা প্রশাসক। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত একটি মামলা দায়ের করেন। স্বত্ত্ব মোকদ্দমা নম্বর ৭৯।

আর্জিতে বলা হয়, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির গঠনতন্ত্রের ১৩ নম্বর অনুচ্ছেদ মোতাবেক সমিতির সভাপতির নির্দিষ্ট দায়িত্ব বহির্ভূত কোনো কার্যক্রম দ্বারা সমিতির পরিচালনা, তহবিল কিংবা স্থাপর-অস্থাবর সম্পত্তির বিষয়ে সমিতির সভাপতি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি সিলেট’র গঠনতন্ত্র লঙ্ঘন করে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সমিতির অ্যাকাউন্ট সভাপতির স্বাক্ষরে পরিচালিত হবে মর্মে ব্যাংকে চিঠি পাঠান বলেও অভিযোগ করেন সমিতির সাধারণ সম্পাদক।

সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী বলেন, এটা আমাদের সংবিধানে নাই। সংবিধানে যেহেতু বলে না, সেহেতু এটা বৈধ না। সংবিধানে অ্যাডহক কমিটির কোনো অপশন নাই। তবে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সম্পতি গণমাধ্যমকে বলেন, অনুমোদিত কোনো গঠনতন্ত্র এখানে নাই। আমরা গঠনতন্ত্র সঠিকভাবে করার জন্য একটা কমিটি গঠন করছি, আর একটা অ্যাডহক কমিটি করছি যাতে এটি ঠিকমতো চলে।

উল্লেখ্য, ১৯৬৪ সালে সিলেটের ইসলামপুরে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির যাত্রা শুরু হয়। সমাজ সেবামূলক এই সমিতির অধীনে জালালাবাদ চক্ষু হাসপাতাল পরিচালিত হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo