মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
দক্ষিণ সুরমায় বিএনপি নেতা রিপলকে কুপিয়ে হত্যার চেষ্টা

দক্ষিণ সুরমায় বিএনপি নেতা রিপলকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিউজ মিরর ডেস্ক
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রিপল আহমদকে (৪২) কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা। রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিলাম পয়েন্টে তার অফিসের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত রিপল আহমদ উপজেলার সিলাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা শমেসের আলীর ছেলে।

তিনি প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজনীতির পাশাপাশি গাছ ও কাঠের ব্যবসা করতেন রিপল। রাতে তিনি নিজের অফিসের সামনে বসেছিলেন। এমন সময় ৫০/৬০ জনের একদল দুর্বৃত্ত এসে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেন এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেভে ফেলে রেখে যান।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, রিপলের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে, বাম পা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে হাড় ফেটে গেছে।

স্থানীয়রা জানান, বিএনপির প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তাদের বেশ কয়েকজনকে তারা চিনতে পেরেছেন।

আহত রিপল আহমদের ছোট ভাই খোকন আহমদ বলেন, আমার ভাই হামলার শিকার হয়েছেন শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে পাইনি। এর আগেই আমার ভাইকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে ভাইয়ের অবস্থা গুরুতর দেখতে পাই। তবে বিষয়টি এখনো পুলিশকে জানানো হয়নি।

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo