বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে প্রবাসী নেতৃবৃন্দের সাথে হাকিম চৌধুরী মতবিনিময়

যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে প্রবাসী নেতৃবৃন্দের সাথে হাকিম চৌধুরী মতবিনিময়

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও বাংলাদেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের প্রবাসী ভাইয়েরা অগ্রনী ভুমিকা পালন করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদেরকে এগিয়ে আসতে হবে। সিলেট-৪ আসনের উন্নয়ন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

তিনি সোমবার স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে সিলেট-৪ আসনের প্রবাসী নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কবি সাহিত্যিক ও কলামিস্ট অধ্যাপক নুরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিরি বক্তব্য রাখেন- যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা জাকি মোস্তফা টুটুল, সাবেক উপদেষ্টা মোশাহিদ হোসেন, বিবিসিআই ডাইরেক্টর মিজানুর রহমান মিজান ও সদস্য সেলিম সিদ্দিকী।

কমিউনিটি ব্যক্তিত্ব সোলেমান ইউসুফ রাহীর পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সূচীত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মো. আব্দুল্লাহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেচডল বিএনপির যুগ্ম আহবায়ক বশির আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আবু তায়েফ ও কমিউনিটি নেতা এখলাস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিবিসিআই পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo