মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শিরকমুক্ত বাংলাদেশের দাবিতে নাইওরপুলে সমাবেশ

শিরকমুক্ত বাংলাদেশের দাবিতে নাইওরপুলে সমাবেশ

নিউজ মিরর ডেস্ক
আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সিজদা দেয়া, মান্নত করা, নজর-নিয়াজ পেশ করা হারাম-নিষিদ্ধ। অথচ ইসলামের নামে দেশের সর্বত্র প্রকাশ্যে মাজার গুলোকে এসব শিরকী কর্মকান্ডসহ গান-বাজনা, মাদক সেবন, গিলাপ চড়ানো, অশ্লিলতা-বেহায়াপনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে এক শ্রেণীর মাজার ব্যবসায়ী চক্র।

সরল প্রাণ মুসলিমদের অনেকেই এদের খপ্পরে পড়ে ইমান ও সম্পদ হারাচ্ছেন। এসব শিরকী কর্মকান্ড ইসলামে হারাম-নিষিদ্ধ, ঈমান নষ্টকারী বিষয়।

অবিলম্বে মাজার-কবর কেন্দ্রীক সবধরণের শিরক-বিদআত, মাদক ও অশ্লিলতা বন্ধ করার প্রদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আহবান জানানো হয়।

সিলেটের শাহজালাল, শাহপরানসহ অন্যান্য মাজারে শিরকী কর্মকান্ড বন্ধের দাবীতে এবং নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এডুকেশন সেন্টার সিলেট (ইসিএস) এর উদ্যোগে শুক্রবার বাদ জুমআ সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টে আয়োজিত এক জনসমাবেশ থেকে এ আহবান জানানো হয়।

সমাবেশে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জনকারী বিশিষ্ট স্কলার ডক্টর আব্দুল্লাহহিল কাফি। আরোও বক্তব্য পেশ করেন শাবির ডেপুটি রেজিষ্ট্রার কালাম আহমদ চৌধুরী, ইসিএস এর কো-অর্ডিনেটর আব্দুছ ছবুর চৌধুরী প্রমূখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo