বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

সিলেটে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সোমবার সকালে সিলেট সদর উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম।

সিলেট নগরীর মেজরটিলা শাহজালাল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত বক্তারা ভোটার তালিকা হালনাগাদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সবাইকে এ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। বক্তারা বলেন, সঠিক ও নির্ভুল ভোটার তালিকা একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এ কার্যক্রমে সকলের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমটি সিলেটের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচালিত হবে। নতুন ভোটার হিসেবে নিবন্ধন, তথ্য হালনাগাদ ও সংশোধনের সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo