শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটের প্রিপেইড বিদ্যুৎ গ্রাহকদের জন্য ঈদে নতুন নির্দেশনা

সিলেটের প্রিপেইড বিদ্যুৎ গ্রাহকদের জন্য ঈদে নতুন নির্দেশনা

নিউজ মিরর ডেস্ক
ঈদের ছুটির জন্য সিলেটে দশ দিন ব্যাংকের মাধ্যমে প্রি-পেমেন্ট মিটারের রিচার্জ কার্ড বিক্রি বন্ধ থাকবে। সোমবার (২ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আযহার সরকারি ছুটি উপলক্ষে বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের আওতাধীন উপশহরস্থ প্রি-পেমেন্ট ভেন্ডিং সেন্টার এবং ব্যাংকের মাধ্যমে প্রি-পেমেন্ট মিটারের রির্চাজ কার্ড বিক্রি বন্ধ থাকবে। গ্রাহকবৃন্দকে বন্ধের পূর্বে চাহিদা মত রিচার্জ কার্ড ক্রয় করে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। তবে ছুটিকালীন সময়ে বিকাশের মাধ্যমে রিচার্জ কার্ড ক্রয় করা যাবে।

সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামস-ই-আরেফিন জানান, ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় বিকাশ বা নগদে রিচার্জের ক্ষেত্রে বাড়তি চাপে পড়তে পারেন গ্রাহকরা। অনেক সময় সার্ভার ব্যস্ত দেখাতে পারে। তাই বন্ধের পূর্বে চাহিদা মত রিচার্জ কার্ড ক্রয় করে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo