শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
সিলেটে এক নিরীহ পরিবারের উপর হামলা-লুটপাট, আদালতে মামলা

সিলেটে এক নিরীহ পরিবারের উপর হামলা-লুটপাট, আদালতে মামলা

নিউজ মিরর ডেস্ক
সিলেটের সদর উপজেলার সাহেবের বাজার এলাকায় বিএনপি নেতা পরিচয়দানকারী সালাহ উদ্দিনের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষজন। সে এই এলাকায় গড়ে তুলেছে একটি দাঙ্গাবাজ বাহিনী। এই বাহিনীর সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। ভয়ে এলাকার কোন লোক তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

তাদের এক হামলা ও লুটপাট করা হয়েছে এক বয়স্ক মহিলার পরিবারের উপর। পরে সালাহ উদ্দিন ও তার বাহিনীর হামলায় অতিষ্ঠ হয়ে সিলেট আদালতে একটি মামলা দায়ের করেছেন মোছা. আপ্তেরা বিবি (৮৭)। তিনি এয়ারপোর্ট থানাধীন লুসাইন গ্রামের মৃত মনু মিয়ার স্ত্রী।

সোমবার (২ জুন) সিলেটের মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতে দ্রুত বিচার আইনে সালাহ উদ্দিনকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাঠানগাঁও গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিনের ভাই নাজিম উদ্দীন (৩৫), তার পিতা আশিদ মিয়া (৫৮), টিল্লাপাড়া গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান মুহিত (২৬), মাহবুবুর রহমান তুহিন (২৮), মিসবাহ উদ্দিন (৩২), বাচ্চু মিয়া (৪৮), তারেক আহমদ (২৪), কামাল মিয়া (২৪), লুসাইন গ্রামের বাসিন্দা শাহরিয়ার রহমান সাজু (২৪), আজিজুর রহমান (৫৬), পশ্চিম পাঠানগাঁওয়ের বাসিন্দা আলবাব মিয়া (৩৮), সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।

গত ২৫ মে দুপুরে সালাউদ্দিনের নেতৃত্বে বিবাদীরা ওই মহিলার পরিবারের সদস্যদের মারধর করে ঘরের সকল আসবাবপত্র ও টাকা-মূল্যবান জিনিসপত্রসহ ১০ লক্ষ টাকার স্বর্ণ নিয়ে যায় এবং বৃদ্ধা মহিলা ও তার পরিবারের লোকদের ঘর ছাড়া করেন।

পরে নিরুপায় হয়ে বয়স্ক মহিলা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেফতারপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo