মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ, আটক ২

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ, আটক ২

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলি এলাকার একটি আবাসিক হোটেলে প্রতিবন্ধী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। গণধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণীর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। শনিবার (৭ জুন) ঈদের দিন রাতে কদমতলি এলাকার যমুনা মার্কেটের ডায়মন্ড আবাসিক হোটেলে গণধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ওই হোটেলের ম্যানেজার ও নাইট গার্ডকে আটক করেছে।

আটকরা হলেন- হোটেলের ম্যানেজার লুৎফুর রহমান (৪৫) ও নাইট গার্ড খিজির আহমদ (৩৫)।

কদমতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমন চক্রবর্তী জানান- সহজ-সরল প্রতিবন্ধী ওই তরুণীকে কদমতলি এলাকায় একা পেয়ে তাকে ফুসলিয়ে ডায়মন্ড হোটেলে নিয়ে যাওয়া হয়। পরে শনিবার রাতে তাকে হোটেলের ম্যানেজারসহ ৫ জন ধর্ষণ করে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ম্যানেজার ও নাইট গার্ডকে আটক করেছি। বাকিদের ধরতে অভিযান চলছে। তিনি জানান, ভিকটিম বর্তমানে ওসমানী হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo