মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
চৌকিদেখিতে পুলিশের অভিযান : ৩২ বস্তা চিনিসহ ২ ছিনতাইকারি গ্রেফতার

চৌকিদেখিতে পুলিশের অভিযান : ৩২ বস্তা চিনিসহ ২ ছিনতাইকারি গ্রেফতার

জামিল আহমেদ ও মো. রনি।

নিজস্ব প্রতিবেদক
নগরীর চৌকিদেখী এলাকা থেকে জামিল ও রনি নামের দুই ছিনতাইকারিকে গ্রেফতার করেছে এসএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে থেকে এক ব্যবসায়ীর ৩২ বস্তা চিনিসহ নগদ টাকা ও পিকআপ গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটির খরব পেয়ে তাৎক্ষনিক অভিযানে নামে এয়ারপোর্ট থানা পুলিশ। পরে তাদের গ্রেফতার করে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে।

গ্রেফতারকৃত ছিনতাইকারিরা হলেন, নগরীর বাদামবাগিচা এলাকার ২নং গলির ২৭ নং বাসার মৃত হামিদ মিয়ার ছেলে জামিল আহমেদ (৩০) ও চৌকিদেখীর রঙধনু ১নং গলির ২৬ নং বাসার জালাল উদ্দিনের ছেলে মো. রনি (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিঘাটস্থ মেসার্স আরাফাত ট্রেডার্স থেকে ৩২ বস্তা ‘ফ্রেশ কোম্পানীর’ চিনি (যার মূল্য ১ লাখ ৬১ হাজার ৬শত টাকা) ক্রয় করে একটি পিকআপ গাড়ি (সিলেট মেট্রো-ন-১১-১১৪৮) যোগে কর্মচারী রয়েল চন্দ্র সরকার (২৭) ও চালক আলী হোসেন (২৫) পণ্য পরিবহনের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি কালো রঙের প্রাইভেটকারে থাকা ৪ জন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পিকআপ থামিয়ে ড্রাইভার ও কর্মচারীকে জোরপূর্বক নামিয়ে দেয়। এবং তাদের কাছ থেকে মালামাল ক্রয়ের জন্য রাখা নগদ ২৬ হাজার ৫শত টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারিরা এসময় চিনি বোঝাই পিকআপ গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে এয়ারপোর্ট থানার এসআই (নি.) মোহাম্মদ সরওয়াদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে চৌকিদেখী ২ নং গলির ৮৯ নম্বর বাসার বাউন্ডারির ভিতর থেকে ছিনতাইকৃত ৩২ বস্তা চিনি, পিকআপ গাড়ি ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকেই ওই দুই ছিনতাইকারিকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং-১৪। তারিখ-১৮/০৬/২০২৫ইং, ধারা-৩৯২ পেনাল কোড রুজু হয়। পরে গ্রেফতারকৃত আসামিদেরকে আদালত মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে একটি সূত্র জানিয়েছে, জামিল খাসদবীরের ছাত্রদলের একটি ইউনিটের কর্মী এবং রনি অতীতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। ৫ আগস্টের পর সে জামিলের হাত ধরে নগরীর খাসদবীরের ছাত্রদলের ওই ইউনিটের সাথে যুক্ত হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo