মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোলাপগঞ্জে স্ত্রীর লাশ পুকুরে ফেলে পালালো স্বামী!

গোলাপগঞ্জে স্ত্রীর লাশ পুকুরে ফেলে পালালো স্বামী!

নিউজ মিরর ডেস্ক
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে খুন করে লাশ পুকুরে ফেলে পালিয়েছিলেন স্বামী। পরে পুলিশ লাশটি উদ্ধার ও স্বামীকে আটক করে। বৃহস্পতিবার স্বামী আনুর আলীকে (৩৫) আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

নিহত সাবিনা বেগম (৩০) গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের আনুর আলীর স্ত্রী। আনুর আলী ওই গ্রামের বলাই মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দুপুরে সাবিনা বেগম স্বামীকে নিয়ে একই উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশাযোগে রওয়ানা হন। শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্বামী আনুর আলী স্ত্রী সাবিনাকে হত্যা করে বাগলাবাজারের পার্শ্ববর্তী স্বপন মিয়ার বাড়ির পুকুরে ফেলে দেন। বিকেল ৪টার দিকে লাশ ভেসে ওঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে স্বামী আনুর আলীকে আটক করে।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সাবিনা বেগমের ভাই নজরুল ইসলাম বাদি হয়ে আনুর আলীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনুর আলী জানিয়েছে পারিবারিক কলহের জের ধরে সে তার স্ত্রীকে খুন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত সাবিনার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo