মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে জুলাই গণহত্যার বিচারের দাবীতে যুব অধিকার পরিষদের গণস্বাক্ষর ও দোয়া মাহফিল

সিলেটে জুলাই গণহত্যার বিচারের দাবীতে যুব অধিকার পরিষদের গণস্বাক্ষর ও দোয়া মাহফিল

সিলেটে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর উদ্যোগে জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, বিক্ষোভ মিছিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই) সকালে সিলেট কোর্ট পয়েন্টের কালেক্টরেট মসজিদের সামনে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে গণহত্যার বিচারের দাবিতে স্বাক্ষর প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, জুলাই মাসে ঘটে যাওয়া গণহত্যাগুলোর আজও বিচার হয়নি। এ দেশে মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। আমরা অবিলম্বে এর সুষ্ঠু বিচার চাই। তা না হলে দেশের যুব সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এর জবাব দেবে। প্রতিটি শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা বাঁচছি। কিন্তু যারা এই গণহত্যার সাথে জড়িত, তাদের বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে। এ দাবি শুধু রাজনৈতিক নয়, এটি মানবতার দাবি। এখনই যদি গণহত্যার বিচার না হয়, তাহলে ভবিষ্যতে এর চেয়ে বড় হত্যাযজ্ঞ নেমে আসতে পারে।
মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ সিলেট জেলার সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গনঅধিকার পরিষদ সিলেট জেলা আহবায়ক রহমতে এলাহী লস্কর নাঈম, প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সিলেট জেলার সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাবেক সহ সভাপতি মোঃ সোরাব আলী, সাবেক সহ সভাপতি এম এ জাবেদ, সাবেক অর্থ সম্পাদক মোঃ সদরুল ইসলাম, কানাইঘাট উপজেলার আহবায়ক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জকিগঞ্জ উপজেলার আহমেদ আল ফয়েজ, গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক মোহাম্মদ ওলী, গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ছাত্র অধিকার পরিষদ মহানগর এর মাহমুদুল হাসান নাঈম, আবুল হোসেন তুষার, যুবনেতা কামাল উদদীন, রিয়াজ আলী মুরসালীন, সাহেদ আহমেদ ও ফয়সাল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo