মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান

ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান

সিলেট ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে ১০ লাখ টাকার অনুদান চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ১০ লাখ টাকার অনুদান চেক তুলে দেন দি প্রিমিয়ার ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান টিপু।

চেক প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা: এম. এ আহবাব, যুগ্ম সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, হাসপাতাল উন্নয়ন সাব-কমিটির চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা: এ.টি.এম জাফর আহমদ, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার, ডা: নিহারেন্দু দাস, সিনিয়র মেডিকেল অফিসার ডা: রাশেদা চৌধুরী, ডা: আব্দুল মোক্তাদীর কোরেশী, অফিস সহকারী কাম ওয়ার্ড মাষ্টার মো: লিয়াকত হোসেন প্রমুখ।

এসময় হাসপাতাল উন্নয়ন সাব-কমিটির চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী প্রিমিয়ার ব্যাংকের এ অবদানের জন্য হাসপাতালের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। এধরনের সেবামূলক কর্মকান্ডে প্রিমিয়ার ব্যাংকের অগ্রণী ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo