মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
ভোলাগঞ্জে বাঙ্কার খুঁড়ে পাথর তুলতে গিয়ে আরেক শ্রমিকের মৃত্যু

ভোলাগঞ্জে বাঙ্কার খুঁড়ে পাথর তুলতে গিয়ে আরেক শ্রমিকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের বাঙ্কার (রেলওয়ের রজ্জুপথের সংরক্ষিত এলাকা) খুঁড়ে পাথর উত্তোলন করতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টায় দিকে এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান উপজেলার দয়ারবাজার ইউনিয়নের আহমদাবাদ জামে মসজিদ (কালীবাড়ি) এলাকার বাসিন্দা। এর আগে একই এলাকায় পাথর তুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। গত ১৩ জানুয়ারি লিটন মিয়া (৩২) ও ১৯ মার্চ কয়েস আহমদের (৩৮) মৃত্যু হয়। এ সময় সবুজ মিয়া, সুজাত আহমদ, ইমরান ও সুরুজ আলী আহত হন।

প্রত্যক্ষদর্শী ও তার সাথে থাকা লোকজন জানান, প্রতিদিনের মতো হাবিবুর রহমান আরো ২জনকে নিয়ে রোপওয়ে বাংকারে গর্ত করে পাথর উত্তোলনের কাজে যান। ৩ জনের মধ্যে হাবিবুর রহমান গর্ত থেকে পাথর উত্তোলন করতেন আর অন্য দু’জন মাথা দিয়ে পাথর বহন করে নৌকায় নিয়ে রাখতেন। হাবিবুর রহমান গর্ত থেকে পাথর উত্তোলনের একপর্যায়ে হঠাৎ উপর থেকে বালু ধসে পড়ে তাকে চাপা দেয়।

এসময় তার সাথে থাকা অন্য দু’জনের ডাক চিৎকারে আসেপাশের লোকজন আসেন তাকে উদ্ধারের জন্য। প্রায় ২ ঘন্টা চেষ্টা করে তার মৃতদেহ উদ্ধার করেন তারা। এসময় নিহতের স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়। নিহত শ্রমিক বিএনপি নেতা কামাল হাজীর বাড়িতে থাকতেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে আবুল হোসেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা চলমান।

রোপওয়ে বাঙ্কার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রোপওয়ে বাঙ্কারটি অব্যবহৃত থাকায় ৫ আগস্টের পর খোঁড়াখুঁড়ি করে পাথর উত্তোলন শুরু হয়। বাঙ্কার পাহারায় থাকা রেলওয়ের নিরাপত্তারক্ষীরা চলে গেলে সংরক্ষিত এলাকা থেকে প্রায় শতকোটি টাকার পাথর লুটপাট হয়েছে বলে রেলওয়ের তদন্তে ওঠে এসেছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo