বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সাংবাদিক তুরাব হত্যা : সিলেটের ডিসি’র কাছে ফটো জার্নালিস্টদের স্মারকলিপি প্রদান

সাংবাদিক তুরাব হত্যা : সিলেটের ডিসি’র কাছে ফটো জার্নালিস্টদের স্মারকলিপি প্রদান

নিউজ মিরর ডেস্ক
জুলাই গনঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাব এর হত্যা মামলার আসামি আটক এবং সুষ্ঠু বিচারের দাবিতে জেলা প্রশাসক এর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট প্রেকক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাবেল, সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার আমীন রাব্বি, সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, ক্রীড়া সম্পাদক রেজা রুবেল, নিবার্হী সদস্য আজমল আলী প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo