মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শোক দিবস পালিত

সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শোক দিবস পালিত

নিউজ মিরর ডেস্ক
ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক পালন করেছে সিলেট নগরীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ। মঙ্গলবার সকালে শোক দিবসের কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিশেষ মোনাজাত করে শুরু করে তাদের কার্যক্রম।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভবাক, পাইলট ও সাধারণ মানুষের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় মোনাজাতে। এছাড়াও আহতদের দ্রুত আরোগ্যের জন্য সৃষ্টিকর্তার কাছে করা হয় প্রার্থনা।

সকালে প্রতিষ্ঠানের মাঠে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে শোক পালন করেন বিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অবিভাবকরা।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল মুনিম, মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক মোছাম্মৎ সালমা বেগম, কলেজ শাখার ইনচার্জ সাহেদ আহমদ রুহেল, সিনিয়র শিক্ষক নুরুন নাহার চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, আব্দুল মজিদ, সেলিনা পারভীন, বিধান রায় প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আফিজুল ইসলাম।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মকসুদ আলী তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে পুরো জাতি শোকাহত। আমরাও শোকাহত। নিহতের বিদেহী আত্মার মাগফেরাজ কামনা করি। আহতদের মহান আল্লাহ তায়ালা যেনো দ্রুত শিফা দান করেন। একজন শিক্ষিকা কোমল মতি শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে একজন শিক্ষিকা তার জীবন উৎসর্গ করেছেন। এটা প্রমাণ করে শিক্ষক সমাজ সব সময়ই ত্যাগ করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo