সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ভুয়া চালানে অটোরিকশা ক্রয়-বিক্রয়, প্রতারক সিদ্দিক গ্রেফতার

সিলেটে ভুয়া চালানে অটোরিকশা ক্রয়-বিক্রয়, প্রতারক সিদ্দিক গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটে ভুয়া চালানে অটোরিকশা ক্রয়-বিক্রয় কালে মহানগর গোয়েন্দার হাতে ধরা পড়েছেন এক প্রতারক। তার নাম মোহাম্মদ সিদ্দিক (৪০)। সে মোগলাবাজার থানার সিলাম হাজীপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সিলেট মহানগর পুলিশ জানায়, বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে উপশহর এলাকা থেকে সিদ্দিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

জানা যায়, শাহপরান থানার শিবগঞ্জ সাদিপুর গ্রামের মৌচাক ১৪নং বাসার মো. মুজিবুর রহমানের ছেলে হাফেজ মো. ফয়ছল আহমদের কাছে নিজেকে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জারীকারক পরিচয় দিয়ে তার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি নিলামে সিএনজিচালিত অটোরিকশা দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং ভূয়া চালান দিয়ে মোট ৫ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর হাফেজ মো. ফয়ছল আহমদ পুলিশে অভিযোগ দিয়ে সিদ্দিককে তার কর্মস্থলে আসার আহ্বান জানালে তিনি সেখানে উপস্থিত হন এবং উপস্থিত গোয়েন্দারা তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারের সময় তার কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা, উত্তরা ব্যাংক লিমিটেডের ৪ লাখ ৯০ হাজার টাকার একটি স্বাক্ষরিত চেক, প্রতারণার তথ্যসংবলিত একটি কার্টিজ পেপার এবং দুটি ভুয়া চালান ফরম জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি ভুয়া চালান নিজেই প্রস্তুত করেছেন বলে স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo