সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে বিএনপির বিজয় র‍্যালি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে বিএনপির বিজয় র‍্যালি

সিলেটে অনুষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার এই র‍্যালির আয়োজন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

বিজয় র‍্যালিটি সিলেট রেজিস্টারী মাঠ থেকে বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টার কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় । এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল , মহিলা দল সহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালি পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যদেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের স্পষ্ট বার্তা। সেই ইতিহাস আমাদের প্রেরণা দেয়, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে। আজকের এই বিজয় র‍্যালি প্রমাণ করে, জনগণ এখনও পরিবর্তনের পক্ষে।’

দলীয় নেতারা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে আন্দোলন চলছে, তাতে দেশের মানুষ প্রতিদিন আরও বেশি করে যুক্ত হচ্ছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সিলেটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo