সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন

দলীয় পদ হারানোর পর এবার গ্রেফতার হচ্ছেন সাহাব উদ্দিন

নিউজ মিরর ডেস্ক
কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও সাদাপাথর লুটপাট ও চাঁদাবাজির ঘটনায় আলোচিত কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি সাহাব উদ্দিনসহ পাথরকাণ্ডে জড়িতদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো সময় সাহাব উদ্দিন ও তার সহযোগিদের গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র। বৃহস্পতিবার বিকেলে বহিস্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বলে গুঞ্জণ ছড়িয়ে পড়ে। তবে এর সত্যতা মেলেনি।

এ প্রসঙ্গে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আদনান বলেন, ‘সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতার হলে আবশ্যই জানতে পারবেন।’ তিনি বলেন, ‘পাথর লুটপাটে যাদের জড়িত থাকার প্রমান মিলবে- তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।’

এদিকে বৃহস্পতিবার ভোরে সাদাপাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে তার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতার হওয়া আলমগীর আলম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo