শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

কোম্পানীগঞ্জের পাথরসহ গ্রেফতার হওয়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

নিউজ মিরর ডেস্ক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে নজিরবিহীন পাথর লুটপাটে অনেকটা পাথরশূন্য হয়ে যাওয়ার পর তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। তাছাড়া কয়েক লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। তবে পাথরসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ এমন একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। তবে সে ছবিটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) তৈরি বলে জানা গেছে।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গ্রেফতার হওয়া ১১জনের পাশে দুইজন পুলিশ সদস্য রয়েছেন। দুই পুলিশ সদস্যের চেহারা বা মুখমণ্ডল প্রায়ই কাছাকাছি। এ ছাড়াও অন্যদের ছবিতেও অস্পষ্টতা রয়েছে। এদিকে ফেসবুকে ছবিটি শেয়ার করে নানা ক্যাপশন দিয়ে পোস্ট করছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

প্রসঙ্গত, সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথরে গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে অবাধে অনেকটা প্রকাশ্যে লুটপাট চলে আসছিল। সম্প্রতি বেপরোয়া পাথর লুটের কারণে সাদা পাথর অনেকটা পাথরশূন্য হয়ে পড়েছে। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দার ঝড় বইছে। এদিকে এরকম পরিস্থিতিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করেছে বিএনপি। তাছাড়া কয়েক লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo