শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন কাজী মো. বোরহান উদ্দিন

সিসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন কাজী মো. বোরহান উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিনকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিলেট সিটি করপোরেশনের সম পদে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বুধবার (২০ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজী মো. বোরহান উদ্দিন সিলেট সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন।

তিনি নিজ নিজ পদবী ও বেতন-ভাতাদি সংক্রান্ত অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া আরও বলা হয়, দায়িত্ব পালনের জন্য বোরহান উদ্দিনকে দ্রুততম সময়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কাজী মোঃ বোরহান উদ্দিন বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। নতুন নির্দেশনা অনুযায়ী তিনি সিলেট সিটি করপোরেশনে একই পদে দায়িত্ব পালন করবেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo