বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডে খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, সংঘের সাবেক সভাপতি সুহেল মুরাদ এর পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগষ্ট) খোজারখলা সরকারি প্রথমিক বিদ্যালয়ে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ক্যাম্পে এলাকার প্রায় ৫ শতাধিক রোগীদের ফ্রি সেবা প্রদান ও বিভিন্ন পরীক্ষা এবং ঔষধ বিতরণ করা হয়।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোঃ মাজহার উদ্দীন সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে এলাকার মুরব্বীয়ান, খোজারখলা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, সমাজসেবী, রাজনীতিবীদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সকল নেতৃবৃন্দের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অনকলোজি বিভাগের আইএমও ডা. এজাজ উদ্দিন সানি, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, কিডনী রোগ ফিজিশিয়ান ও ডায়াবেটলজিষ্ট ডা. তোফায়েল আহমদ, ডা. তনিমা হাসান, ডা. সৌমিত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার, সেটা নিশ্চিত করতে প্রবাসীরা সদুর প্রবাসে থেকে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন। বন্যা, করোনা সহ দেশের যে কোন দূর্যোগে প্রবাসীরা সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্য প্রবাসী, সংঘের সাবেক সভাপতি সুহেল মুরাদ এর পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প নিঃসন্দেহে প্রশংসনীয়। বক্তারা এলাকার উন্নয়ন, সমাজসেবা, মানব সেবামূলক কাজ সহ সকল ক্ষেত্রে এলাকার প্রবাসীরা সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে প্রতি মাসে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo