মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
নগরে টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ ক্রেতাদের

নগরে টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ ক্রেতাদের

নিউজ মিরর ডেস্ক
সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের পশ্চিম কাজলশাহ বাগবাড়ী ফেনু মিয়ার মার্কেটে টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বাগবাড়ী বাজারে ইনায়া ট্রেডার্সের হামিদ ও ডিলার কামরুল বর্তমান প্যাকেজের ৪টি পন্য বিতরণে অনিয়ম করছেন।

গত বুধবার (২৭ অগাস্ট) টিসিবির পণ্যের প্যাকেজে চাল, সয়াবিন তেল ও ডাল রয়েছে ছিলো। যার মধ্যে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। এই প্যাকেজটি স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ডিলারদের কাছ থেকে কার্ড দেখিয়ে কেনা যায় এবং মূল্য প্রায় ৫৪০ টাকা।

টিসিবির বুধবার প্যাকেজে যা ছিলো :
চাল প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি।
সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার।
মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি।
চিনি প্রতি কেজি ৭০ টাকা দামে ১ কেজি।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ক্রেতাদের অভিযোগ, বাজারের একটি দোকান ব্যতিত বাকি দুই ডিলারের কাছে কোনো চাল পাওয়া যায়নি। সরকার কর্তৃক প্রতিটি ডিলারকে নতুন পন্য ও মূল্য তালিকা প্রকাশ করে ব্যানার দেওয়া হলে তা কেউ প্রকাশ করছেন না। পুরাতন ব্যানার ঝুলিয়ে রেখে পন্য বিতরণ করা হয়।

ক্রেতা মুন্না জানান, আমরা সময় মত টিসিবি পন্য পাইনা। টিসিবি পন্য কখন আসে, কখন বিতরণ হয় তাও আমরা জানতে পারি না। সময়মতো পন্য না পাওয়ার অভিযোগ এখানে আসা অনেক ক্রেতাদের অনেকের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, আমরা ডিলার হামিদ ও ডিলার কামরুল সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা প্রতিবার টিসিবির পন্য বিতরণে অনিয়ম করেন। আজকের প্যাকেজে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল থাকলে ও মাত্র দুটি পন্য দিয়ে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন।

কোনো মন্তব্য দিতে রাজি নন ডিলার কামরুল। গণমাধ্যম কর্মীদের তিনি দেখে দোকানে তালা মেরে চলে যান।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo