সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির পেশেন্ট ট্রান্সফার ট্রলী প্রদান

সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির পেশেন্ট ট্রান্সফার ট্রলী প্রদান

সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে রোগী সেবার মানোন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আবুসাঈদ আনসারী ও লুৎফা আনসারী একটি আধুনিক পেশেন্ট ট্রান্সফার ট্রলি অনুদান প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) হাসপাতালের হলরুমে এ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কমিটির সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক মোঃ নাজমুল হোসেইন (এফ.সি.এম.এ) এবং সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের ইউএলও মোঃ মিজানুর রহমান। এছাড়াও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের এ ধরনের সহযোগিতা সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের সেবাকে আরও সহজতর করবে। আধুনিক পেশেন্ট ট্রান্সফার ট্রলির মাধ্যমে রোগী স্থানান্তর এখন আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্ট শুধু জরুরী সময়েই নয়, বরং প্রতিনিয়ত জনগণের পাশে থেকে মানবিক সেবা দিয়ে আসছে। প্রবাসী দম্পতির এই অনুদান নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ, যা অন্যদেরও সমাজসেবায় অনুপ্রাণিত করবে।
হাসপাতালের পরিচালক মোঃ নাজমুল হোসেইন-এফ.সি.এম.এ বলেন, এ ধরনের অনুদান আমাদের কার্যক্রমে নতুন গতি যোগ করে। আমরা আশা করি, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালকে আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করতে আরও অনেক দাতা এগিয়ে আসবেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী দম্পতি মোহাম্মদ আবুসাঈদ আনসারী ও লুৎফা আনসারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং তাঁদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo