শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা

ECRU-এর সিলেট বিভাগীয় ও জেলা কমিটি ঘোষণা

নিউজ মিরর ডেস্ক
Emergency Crisis Response Unit (ECRU), একটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন যারা সারা দেশ জুড়ে জাতীয় সংকট ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সেবামূলক কার্যক্রমের জন্য পরিচিত, আনুষ্ঠানিকভাবে তাদের সিলেট বিভাগীয় কমিটি এবং জেলা কমিটি ঘোষণা করেছে।

এ ঘোষণার মাধ্যমে ফারিয়া জাহান রিফাত’কে সিলেট বিভাগের প্রধান এবং মিনহাজ সালেহিন’কে সিলেট জেলার প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। তাঁদের নেতৃত্বে নবগঠিত কমিটিগুলো সিলেট অঞ্চলে ECRU-এর কার্যক্রমকে আরও সংগঠিত ও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাফাত আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সম্পাদক তানভির হায়দার চয়ন, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক সবরাজুল ইসলাম শাহীন এবং যুগ্ম অর্থ সম্পাদক ওয়াফি মাওলা চৌধুরী।

সংগঠনের প্রতিনিধিরা জানান, নতুন গঠিত কমিটিগুলো বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্বেচ্ছাসেবক নেটওয়ার্ককে বিস্তৃত করবে এবং সংগঠনের মূল আদর্শ “Together in Crisis, United in Care” বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo