বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:০১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
পরিবেশ রক্ষা ও মানবকল্যাণে একযোগে কাজ করবে রেড ক্রিসেন্ট: ভিপি মাহবুব

পরিবেশ রক্ষা ও মানবকল্যাণে একযোগে কাজ করবে রেড ক্রিসেন্ট: ভিপি মাহবুব

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট জেলার এডহক কমিটির সদস্য, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব বলেছেন, রেড ক্রিসেন্ট সব সময় আর্তমানবতার সেবায় নিয়োজিত। প্রাকৃতিক দুর্যোগ, মহামারি কিংবা সামাজিক সংকট, সবক্ষেত্রেই এই সংগঠন মানুষের পাশে থেকে কাজ করে আসছে। কিন্তু বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-নিপীড়নের কারণে আমরা জনগণের পাশে দাঁড়ানোর মতো সুযোগ পাইনি। এখন থেকে রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের কল্যাণে, মানবতার সেবায় প্রতিটি মুহূর্তে কাজ করতে প্রস্তুত। তিনি আরও বলেন, আমাদের এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা চাই, এই এলাকার প্রতিটি পরিবারকে পরিবেশ সচেতনতার সাথে সম্পৃক্ত করতে। জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষ বহুদিন ধরে অবহেলিত। আমি চাই, তাদের জন্য একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা গড়ে উঠুক, যেখানে রেড ক্রিসেন্টের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতারাও একযোগে কাজ করবেন।
তিনি বুধবার (১৭ সেপ্টেস্বর) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিঘীরপার ও সাতবাক ইউনিয়নে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বনজ ও ফলের এবং ঔষধি চারার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় ১৫০টি পরিবারের মধ্যে প্রত্যেক-কে ৮টি করে বৃক্ষচারা প্রদান করা হয়।
রেড ক্রিসেন্টে সোসাইটির সহকারী পরিচালক মিজানুর রহমান জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য জুলাই যোদ্ধা আবু সাঈদ, সাতবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইয়িব শামীম, সমাজসেবক ওলিউর রহমান চৌধুরী শাহজাহান, হাফিজ আহমদ সুজন আব্দুর রহমান ও আব্দুল বাসিদ প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo