বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
জুলাই শহীদদের স্বরণে শান্তিগঞ্জ সমিতি সিলেট’র রক্তদান কর্মসূচি

জুলাই শহীদদের স্বরণে শান্তিগঞ্জ সমিতি সিলেট’র রক্তদান কর্মসূচি

মুজিব জাহান রেডক্রিসেন্টের সিলেট অফিসে জুলাই শহীদদের স্মরণে “শান্তিগঞ্জ সমিতি সিলেট” এর পক্ষ থেকে রেডক্রিসেন্ট সোসাইটির আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শনিবার পালন করা হয়। এ সময় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর পক্ষ থেকে স্বেচ্ছায় বেশ কয়েক বেগ রক্ত দান করা হয়।

রক্তদান করেন শান্তিগন্জ সমিতি সিলেট এর সভাপতি বিশিষ্ট ব্যাংকার মো: কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপন, মুজিব জাহান রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডা: তাওহিদুর রহমান চৌধুরী, প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল, শান্তিগন্জ সমিতি সিলেট এর সিনিয়র সহ সভাপতি হযরত আলী তালুকদার, সহ সভাপতি এম.সুয়েব আহমদ, নিজাম উদ্দিন সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য শিহাব খান, যুগ্ম সম্পাদক ফারেছ আহমদ বশির, ডা: সাইকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ভুঁইয়া, শামসুল ইসলাম সপ্তাব, আমির উদ্দিন শিহাব, সমাজ কল্যান সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক ও এম সি কলেজ যুব রেডক্রিসেন্ট এর দলনেতা রাজিব হোসাইন, সহ দপ্তর সম্পাদক রাফি নুর মিজান, সিনিয়র সদস্য আতাউর রহমান, সুহাগ ভুইয়া, প্রমুখ।

এ সময় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর নেতৃবৃন্দ সকল সুস্থ মানুষকে প্রতি চার মাস পরপর রক্তদানের আহবান জানান।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo