সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে কবিরাজ সরফ ফকিরের ‘কুকীর্তি’, স্ত্রীকে দিয়ে মামলা বাণিজ্য

সিলেটে কবিরাজ সরফ ফকিরের ‘কুকীর্তি’, স্ত্রীকে দিয়ে মামলা বাণিজ্য

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটে ঝাড়ফুঁককারী এক কাবিরাজের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ, প্রতারণা ও মামলাবাণিজ্যসহ নানা অভিযোগ করেছেন রিনা বেগম নামের এক নারী। শনিবার (২৫ জানুয়ারি) বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

লিখিত বক্তব্যে রিনা বেগম বলেন- ‘সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কদমরসুল গ্রামের কালা মিয়া (মকবুল আলী)-এর ছেলে সরফ ফকির পিয়াশাহ (৪৫)-এর কাছে কয়েক বছর আগে তিনি ঝাড়ফুঁকের জন্য গিয়েছিলেন। পরিচয়ের একপর্যায়ে তাদের মাঝে সম্পর্ক গড়ে উঠে ও ২০১৪ সালে রেজিস্ট্রি কাবিন ছাড়া তাকে ধর্মীয়ভাবে বিয়ে করেন সরফ ফকির। কিন্তু বিয়ের পর রিনা বুঝতে পারেন- তার স্বামী একজন লম্পট, দুশ্চরিত্র ও মামলাবাজ প্রকৃতির লোক। দেশের বিভিন্ন স্থানে তার ১৪-১৫ জন স্ত্রী রয়েছেন। এদের দিয়ে তিনি মামলা বাণিজ্য করেন। বিবাদী পক্ষের কাছ থেকে বড় অংকের টাকা নিয়ে পরে সেসব মামলা তুলে নেন। বিভিন্ন স্ত্রীকে দিয়ে তিনি টাকার বিনিময়ে অন্যের উপর ধর্ষণ বা নারী নির্যাতন মামলা দয়ের করান একের পর এক। এমন মামলা রিনাকেও দিয়ে করিয়েছেন সরফ ফকির।

শুধু মামলাবাণিজ্যই নয়- স্ত্রীদের দিয়ে দেহব্যবসাও করান সরফ। যে স্ত্রী এতে অসম্মতি করেন তাকে নির্যাতন করা হয়।

নির্যাতন-নিপীড়নের এক পর্যায়ে রিনা বেগম তাকে তালাক দিয়ে ইসমাইল উদ্দিন (রুবেল আহমদ) নামে একজনকে বিয়ে করে সুখে সংসার করছিলেন। কিন্তু খবর পেয়ে সরফ তার গোলাপজান নামের স্ত্রী দিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় ইসমাইলের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করিয়েছেন। বর্তমানে সে মামলায় ইসমাইল জেলহাজতে।

এ অব্স্থায় দিশেহারা রিনা বেগম প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কবিরাজ সরফকে গ্রেফতার করার জোর দাবি জানিয়েছেন।

সরফ ফকিরের ‘কুকীর্তি’র বিষয়গুলো তুলে ধরে ইতোমধ্যে সিলেটের রেঞ্জ ডিআইজিসহ প্রশাসনিক বিভিন্ন দফতরে দরখাস্ত করেছেন বলে জানান রিনা বেগম।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo