রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম! আওয়ামী লীগের দোসর মঈনুল আশরাফী আসলে কার? বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত
সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি

সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি

নিউজ মিরর ডেস্ক
নিজের ব্যবহৃত প্রাইভেট কারের চাকা খুলে যাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি মো. আফজালুর রহমান চৌধুরী। এ ঘটনায় শুক্রবার রাতে এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

আবেদনে তিনি উল্লেখ করেন, গত ১৫ অক্টোবর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় চাচাতো ভাইয়ের জানাজার নামাজে অংশ নিতে গিয়ে তিনি নিজের প্রাইভেট কারটি পার্ক করে রাখেন। জানাজা শেষে বাড়িতে ফিরে পুনরায় ধোপাগুল যাওয়ার পথে গাড়িটির সামনের একটি চাকা খুলে যায়। এসময় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।

পরে গাড়িটি পরীক্ষা করে সামনের অপর চাকাটির নাটও খোলা অবস্থায় দেখতে পান বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

আফজালুর রহমান চৌধুরীর আশঙ্কা, পেশাগত দায়িত্ব পালন এবং বিভিন্ন প্রতিবেদন প্রকাশের কারণে কেউ ক্ষতিসাধনের উদ্দেশ্যে গাড়ির চাকার নাট ঢিলে করে রাখতে পারে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এসএমপির এয়ারপোর্ট থানায় (৮০৮/১৬-১০-২০২৬) জিডি করেছেন তিনি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo