বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক খেলাফত মজলিস সিলেট মহানগরের সমাবেশ ও গণমিছিল নিউ সিটি রোটারি ক্লাবের বৃক্ষরোপণ ও কুরআন বিতরণ সর্বোচ্চ ভোট পেয়ে জালালাবাদ এসোসিয়েশনের সদস্য নির্বাচিত হলেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ
মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন

মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন

গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা প্রদান এবং ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সিলেট নগরীর মেজরটিলার ইসলামপুর বাজারে পূবালী ব্যাংক পিএলসি শাহপরাণ গেইট শাখার উদ্যোগে ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইন এবং একটি সর্বাধুনিক ডিজিটাল ব্যাংকিং সেলফ সার্ভিস সেন্টার (ইলেকট্রনিক বুথ) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বর্ণাঢ্য আয়োজনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে পৃথকভাবে এই ক্যাম্পেইন এবং সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (সিলেট পূর্ব অঞ্চল) মো: ফজলুল কবির চৌধুরী।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি শাহপরান গেইট শাখার ব্যবস্থাপক আদনান মাহমুদ চৌধুরী, এবি ব্যাংক পিএলসি ইসলামপুর উপশাখার ব্যবস্থাপক মো. আব্দুল মালিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. আফতাব মিয়া-সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেন, গ্রাহকদের ব্যাংকিং লেনদেন আরও সহজ, নিরাপদ ও দ্রুত করাই আমাদের মূল লক্ষ্য। এই ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টার চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা ২৪ ঘণ্টা ক্যাশ জমা ও উত্তোলনসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে গ্রাহকসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইন নিয়ে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে সম্পূর্ণ ক্যাশলেস। আর সেই লক্ষ্যেই আমরা ইসলামপুর বাজারের ব্যবসায়ীদের এই আধুনিক লেনদেন ব্যবস্থার সাথে যুক্ত করছি। ‘বাংলা কিউআর’ ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা এখন কোনো ঝামেলা ছাড়াই সরাসরি ব্যাংকিং চ্যানেলে নিরাপদে টাকা গ্রহণ করতে পারবেন। পকেটে নগদ টাকা রাখার ঝুঁকি কমাতে এবং ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (সিলেট পূর্ব অঞ্চল) মো: ফজলুল কবির চৌধুরী বলেন, ইসলামপুর বাজারে পূবালী ব্যাংকের এই ইলেকট্রনিক বুথ স্থাপনের ফলে ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের সময় বাঁচবে এবং আর্থিক লেনদেন অনেক বেশি নিরাপদ হবে। তিনি আরও বলেন, আর্থিক লেনদেনকে আরো বেশি নিরাপদ, দ্রুত ও সহজলভ্য করার লক্ষ্যে ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ একটি যুগান্তকারী উদ্যোগ। অনেক সময় খুচরা টাকা বা ছেঁড়া নোট নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমস্যা হয়, যা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার মাধ্যমে সহজেই দূর হবে। এই ক্যাশলেস প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়ীদের লেনদেন আরও সহজ ও আধুনিক হবে।

পূবালী ব্যাংক পিএলসি শাহপরান গেইট শাখার ব্যবস্থাপক আদনান মাহমুদ চৌধুরী জানান, ইসলামপুর বাজার ও মেজরটিলা এলাকার ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকদের দীর্ঘদিনের চাহিদা বিবেচনা করে এই ডিজিটাল বুথটি চালু করা হয়েছে।

অনুষ্ঠান শেষে ইসলামপুর বাজারের গ্রাহকদের মাঝে ‘বাংলা কিউআর’ কোড বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্টানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ জাবের আহমদ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা শাহিদ আহমদ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo