মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জৈন্তাপুরে ঘুমন্ত পরিবারের উপর হামলা : মূলহোতা মতিন মোল্লা গ্রেফতার

জৈন্তাপুরে ঘুমন্ত পরিবারের উপর হামলা : মূলহোতা মতিন মোল্লা গ্রেফতার

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী মৌজা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘুমন্ত পরিবারের উপর হামলা, বসতঘর তুলে নেওয়া, মামামাল লুটের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ভূমি খেকো ঘটনার মূলহোতা মতিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানাযায়, ২১ ফেব্রুয়ারী শুক্রবার গভীর রাত ২টায় কেন্দ্রী মৌজা গ্রামে হত দরিদ্র পরিবারের উপর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘুমন্ত পরিবারের উপর হামলা চালায় মতিন মোল্লার বাহিনী। হামলা চালিয়ে তারা ক্রান্ত হয়নি রাতের অন্ধকারে ঘরের মামামাল লুট করে, এবং ঘরটি উঠিয়ে নিয়ে যায়। এই ঘটনায় শিশু সহ ৪জন গুরুত্বর আহত হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে অভিযুক্ত মতিন মোল্লা নিজেকে নির্দোষ দাবী করে ২১ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জৈন্তার চিত্র নামক পেইজে ভিডির মাধ্যমে ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিজের ভূমি রক্ষায় জন্য দখল সহ্য করতে না পেরে গভীর রাতে নারায়ে তাকবির আল্লাহু আকবর বলে স্থাপিত ঘরটি উঠিয়ে নেন এবং বিজয়ী হয়েছেন মর্মে দাবী করেন।

এ ঘটনায় হামলা, মালামাল লুট, ঘর উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ এনে আমিরুন নেছা বাদী হয়ে মতিন মোল্লা সহ ৬জনের নাম উল্লেখ করে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযোগের প্রেক্ষিতে সরজমিন তদন্ত পূর্বক মামলা হিসাবে গ্রহণ করে। মামলা নং ১৪, তারিখ- ২২ ফেব্রুয়ারী ২০২৫।

পরে শনিবার বিকাল ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের এসআই বিদ্যুৎ পুরকায়াস্তের নেতৃত্বে একদল পুলিশ ৪ নাম্বার বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মতিন মোল্লা (৪৫) কে গ্রেফতার করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামী মতিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo