শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সিলেটে ডাকাত সরদার দেলোয়ার গ্রেফতার

সিলেটে ডাকাত সরদার দেলোয়ার গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
আন্তঃজেলা ডাকাত দলের সরদার দেলোয়ারকে গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে। গ্রেফতারকৃত মো. দেলোয়ার হোসেন গোলাপগঞ্জ থানার কেওটকোণা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার শাহপরাণ (রহ.) থানার শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুর্র্ধষ আন্তঃজেলা ডাকাত দলের সরদার দেলোয়ারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় ৪টি, বিয়ানীবাজার থানায় ১টি, কোতয়ালী মডেল থানায় ১টি, শাহপরাণ থানায় ১টি এবং মোগলাবাজার থানায় ৪টিসহ মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo