সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আইনজীবী সুজন হত্যা মামলায় ১ জন গ্রেফতার

আইনজীবী সুজন হত্যা মামলায় ১ জন গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জজকোর্টের আইনজীবী সুজন হত্যা মামলায় এক কিশোরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ও ৭। বুধবার গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি যৌথ আভিযানিক দল গত ১৩ মে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন জামালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার সদর মডেল থানার আইনজীবী হত্যা মামলার অন্যতম প্রধান কিশোর অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত কিশোর মোঃ সালমান মিয়া (১৭), পিতা- আলী হাসন, সাং- উত্তর মুলাইম, থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার।

মামলার বিবরণ জানা যায়, গত ৬ এপ্রিল রাত ১১টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন কিশোর অপরাধীরা মৌলভীবাজার পৌরসভার প্রাঙ্গণের ফুচকা ও চটপটির দোকানের পাশে চেয়ারে বসে থাকা অবস্থায় আইনজীবী সুজনকে কুপিয়ে হত্যা করে। পরবর্তীত ভিকটিমের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মৌলভীবাজার সদর মডল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo