বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
কুলাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর টু রনচাপ পাকা রাস্তা নির্মাণ কাজে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে রনচাপ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রোববার বিকাল ৫টায় রনচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজকর্মী আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রেনু মিয়া, বিএনপি নেতা আব্দুর রব, ক্বারী আতাউর রহমান, ফজলুল হক (ফুল) ও শিবলু মিয়া প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর টু রনচাপ পাকা সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, পর্যাপ্ত পরিমাণ গালা ও বিটুমিন সামগ্রী ব্যবহার না করে মাটির স্তরের উপর কার্পেটিং করাসহ নানা অনিয়ম-দুর্নীতি বরা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করলে ঠিকাদার এলাকার লোকদের সাথে খারাপ আচরণ করে। এই সড়ক নির্মাণের ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি। বক্তারা অবিলম্বে উক্ত রাস্তার অনিয়ম-দুর্র্নীতির দ্রুত তদন্ত করে সংস্কারের জন্য প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo