মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ওসমানী বিমানবন্দরে দেড় কেজি লিকুইড গোল্ডসহ আটক ১

ওসমানী বিমানবন্দরে দেড় কেজি লিকুইড গোল্ডসহ আটক ১

নিউজ মিরর ডেস্ক
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই দুবাই ফেরত এক যাত্রীর শরীর থেকে প্রায় ১.৫ কেজি তরল স্বর্ণ (লিকুইড গোল্ড) জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে সিলেটে নামেন আলিম উদ্দিন নামের ওই যাত্রী। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম উল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট-এর নির্দেশে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। ওই ফ্লাইটে নামার পর আলিম উদ্দিনকে সন্দেহজনক আচরণ করতে দেখে কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

“পরবর্তীতে তার ট্রাউজার ও আন্ডারগার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে রাখা লিকুইড স্বর্ণ উদ্ধার করা হয়,” বলেন ইনজামাম উল হক। “শরীর স্ক্যান করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।”

তিনি জানান, জব্দকৃত স্বর্ণের পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ১.৫ কেজি বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে স্বর্ণগুলোর দাম কোটি টাকার ওপরে হতে পারে। আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটের (বিজি-২২৮) এক যাত্রীর জ্যাকেট ও আন্ডারওয়্যার থেকে একই কায়দায় আনা স্বর্ণের চালান জব্দ করেছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo